শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

WP Import ১১ মার্চ ২০২৬ ০৩:২০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১১ মার্চ ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন
নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

নাচোলে সিসিডিবি আয়োজনে নারী দিবস উদযাপন

সিসিডিবি একটি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-সিপিআরপি প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে নারীদেরকে আরও সামনে অগ্রসর করার জন্য নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইলে সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআরপি প্রকল্পের উপজেলা নেটওয়ার্কের সহ-সভানেত্রী সাগরী বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার, পিটার এস সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কর্মচারী কর্মকর্তা লিটন বাড়ৈ। প্রধান অতিথি বলেন, আগে নারীরা বাইরে বের হতে পারত না। তারা কোন কাজে অংশ নিতে পারত না। কিন্তু আজ পরিবর্তন এসেছে। তিনি বেগম রোকেয়া, নেপোলিয়নের উদাহরণ টেনে বলেন, আপনারা একটি শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহসী হওয়ার আহ্বান জানান। সিপিআরপি প্রকল্পের নারীরা তাদের এগিয়ে যাওয়ার পিছনের গল্পগুলো উপস্থাপন করেন। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।