শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

WP Import ০৫ মার্চ ২০২৬ ০৩:১১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৫ মার্চ ২০২৬ ০৩:১১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের মামলায় মাহিদুর রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। মাহিদুর শিবগঞ্জের কানসাট শিবনগরের ফজলুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হয় মাহিদুর। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম অভিযোগপত্র জমা করেন।