সাংবাদিক কল্যাণ তহবিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
সাংবাদিক কল্যাণ তহবিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলার আয়োজনে শুক্রবার (২৪ শে জানুয়ারি) রাজশাহীর তানোর উপজেলার নাইস গার্ডেন পার্কে সদস্য, পরিবার ও অতিথিদের নিয়ে দিনব্যাপী আনন্দ বিনোদন ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ।


সংগঠনের সদস্য সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা ব্যবস্থাপনায় ও ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন এর সহযোগিতায় আনন্দ বিনোদনের বিভিন্ন প্রোগ্রাম পরিচালিত হয়।