গোমস্তাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ
গোমস্তাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে প্রসাদপুর কামিল মাদ্রাসা হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৭ ই জানুয়ারি) বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের গোমস্তাপুর উপজেলা সভাপতি ও রংপুর ইউসুফ আলী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস ও প্রসাদপুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কামাল।