গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার আয়োজনে মঙ্গলবার ২৫ (ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম, ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাউদ্দিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল প্রমুখ। এসময় এলাকার অব. সেনা সদস্য ও স্থানীয় গণ্যাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।