রহনপুর মহিলা কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
রহনপুর মহিলা কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের দু’জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মতিউর রহমান ও প্রভাষক আকতারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, দুজন বিদায়ী শিক্ষক-সহকারী অধ্যাপক রিজিয়া খাতুন (ভুগোল ও পরিবেশ বিভাগ) ও প্রভাষক মাইনুল ইসলাম হাবিব (ইতিহাস বিভাগ)। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা এবং গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেয়া হয়।