রহনপুরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
রহনপুরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
রহনপুরে ইমাম-ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শনি ও রবিবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) বিকেল হতে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে (প্রথম দিন) সভাপতিত্ব করেন রহনপুর রেলস্টেশন বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসাইন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মুসলিমুদ্দীন আফসারী, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম বিমানবন্দর, ঢাকা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহিম সিনিয়র মুহাদ্দিস, পোরশা বড় মাদ্রাসা, নওগাঁ। (দ্বিতীয় দিন) সভাপতিত্ব করেন মুফতি মনিরুজ্জামান, ইমাম ও খতিব রহনপুর কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান আলোচক হিসাবে ছিলেন, আল্লামা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ) খতিব, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হেলাল উদ্দীন নোমানী, সিনিয়র মুহাদ্দিস, মিরপুর জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম, ঢাকা সহ স্থানীয় আলেম-ওলামা।