শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

WP Import ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায়। বাংলাদেশীরা হলেন, রাধানগর ইউনিয়নের রোকনপুর মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিম, একই ইউনিয়নের সাগরইল গ্রামের ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু। পারিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান, সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।