শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান

WP Import ২৯ মার্চ ২০২৫ ০৪:০০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৯ মার্চ ২০২৫ ০৪:০০ অপরাহ্ন
গোমস্তাপুরে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান
গোমস্তাপুরে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান

গোমস্তাপুরে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা আয়োজিত হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় রহনপুর কামিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ। শিবিরের পূর্ব শাখার সেক্রেটারী আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ। উল্লেখ্য, মোট ১১০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দেয়া হয়।