গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল
গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়ন শাখা আয়োজনে এক আলোচনার সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংগাবাড়ি স্কুল ও কলেজ মাঠে আয়োজিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা দুরুল হুদা, ভোলাহাট উপজেলা সবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসেন, রহনপুর পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলার আশরাফুল হক, মোহাম্মদ আলী, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ প্রমুখ। শুক্রবার আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশে জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।