শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গাজায় নির্বিচারে শিশু-নারী-পুরুষ হত্যার প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল

WP Import ২২ মার্চ ২০২৫ ০৩:৫২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ মার্চ ২০২৫ ০৩:৫২ অপরাহ্ন

গাজায় নির্বিচারে শিশু-নারী-পুরুষ হত্যার প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নিরীহ শিশু-নারীসহ মুসলমানদের হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর রহনপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এসে কলোনি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার শাহী জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, হিজবুল্লাহ, শিবির নেতা মোত্তাকিম, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজল প্রমুখ। বক্তারা বলেন, জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান। সভা শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।