রহনপুরে ফুটবল দলের ইফতার মাহফিল
রহনপুরে ফুটবল দলের ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ফুটবল দলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে রহনপুর ফুটবল দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আফতাব হোসেন লালান, সৈয়দ আবদুল মুকিত আপেল, সানোয়ার হোসেন, আব্দুস সালাম প্রমুখ। মোনাজাত করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।