রহনপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রহনপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) স্থানীয় মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতার মাহফিল এ অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম,

সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, সাংবাদিক যথাক্রমে ইয়াহিয়া খান রুবেল, দেলোয়ার হোসেন রনি, শহীদুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, ইমরান আলী, জাকির হোসেন সনি, ইমরান বাবু, শাহরিয়ার শাহাদাত, আজিজুল হক প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।