গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির বিশেষ দোয়া ও ইফতার মাহফিল
গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির বিশেষ দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি পার্বতীপুর ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ মার্চ) বিকেলে পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইয়াসিন সর্দার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চাঁপাই নবাবগঞ্জ যুবদল সাবেক নেতা তাবিউল আওয়াল, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ টিটু, নাচোলের বিএনপি নেতা দুরুল হুদা, কায়সার, কামাল প্রমুখ। আলোচনা শেষে ইফতার পূর্ব মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।