শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

WP Import ০৮ মার্চ ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৮ মার্চ ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ন
রহনপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
রহনপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রহনপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৭ মার্চ) রহনপুর স্টেশন বাজার সংলগ্ন তার বাড়ির পাশে (পুরাতন ঢাকা কোচ স্ট্যান্ডে) চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিনের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ। এসয় উপস্থিত ছিলেন বিএনপি’র প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসাইন। কোরআন তেলোয়াত করেন সিফাত হোসেন।