গোমস্তাপুরের আলিনগর স্কুল ও কলেজে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান
গোমস্তাপুরের আলিনগর স্কুল ও কলেজে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান
গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি আবুল কাসেম মোহাম্মদ মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক, রহনপুর শাখা বাব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদ প্রমুখ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।