শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন
গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৮টায় রহনপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, জেলার সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মহাতাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অনেকে। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবী ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।