রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টার কর্মবিরতি পালন

WP Import ৩০ নভেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন রংপুর
WP Import ৩০ নভেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন

গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টার কর্মবিরতি পালন

১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ঘন্টার কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর গেটে তারা এ কর্মসূচী পালন করেন।
২ ঘন্টা ব্যপি তাদের এ কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মোঃ কাইউম, মোখছেদুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর মিলন কুমার গুণ ও ফার্মসিস্ট এনামুল ইসলাম, সৈকতসহ অন্যরা। বক্তারা অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের সরকারের নিকট জোর দাবি জানান ।