রবিবার, আগস্ট ০৯, ২০২৭

ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন

ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অতিথি সহ অন্যান্য পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই জনসচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহজালাল, ভোলাহাট থানার সাব ইন্সপেক্টর মোঃ শাহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ। মঙ্গলবার বিকেলে সভায় সব ধরনের পাখি শিকার থেকে দূরে থাকার জন্য আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন বক্তারা। পাখি শিকার ও বাজারজাতকালে কেউ ধরা পড়লে সর্বোচ্চ ১ বছরের সাজা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে বলে জানান সভার সভাপতি মোঃ শামীম হোসেন।