শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন
গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

গোমস্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, সাখাওয়াত হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআর মুনিরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষকগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই উপজেলায় ৮৬ হাজার ৩ শত ২১ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই প্রেস ব্রিফিং এ বলা হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় প্রায় ৫ কোটি শিশুকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। স্কুলে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে।যারা বিদ্যালয়ের বাইরে, তারা কমিউনিটি পর্যায়ের নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি এবং অনেক ক্ষেত্রে ওষুধ প্রতিরোধী (Multi Drug Resistant) টাইফয়েড বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই Typhoid Conjugate Vaccine (TCV) নিরাপদ, কার্যকর (প্রায় ৮৫%) এবং ইতোমধ্যেই নেপাল, পাকিস্তানসহ একাধিক দেশে সফলভাবে ব্যবহার হচ্ছে। www.vaxepi.gov.bd ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে সহজে রেজিস্ট্রেশন করা যাবে। ব্রিফিংয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য টাইফয়েড টিকা গ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়।