শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে মানবিক সাহায্য করলেন জামায়াত নেতা ডক্টর মিজানুর রহমান

WP Import ০৩ মে ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৩ মে ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন
গোমস্তাপুরে মানবিক সাহায্য করলেন জামায়াত নেতা ডক্টর মিজানুর রহমান
গোমস্তাপুরে মানবিক সাহায্য করলেন জামায়াত নেতা ডক্টর মিজানুর রহমান

গোমস্তাপুরে মানবিক সাহায্য করলেন জামায়াত নেতা ডক্টর মিজানুর রহমান

গোমস্তাপুরে একটি দুঃস্থ ও অসহায় পরিবারকে ব্যাটারি চালিত ভ্যান প্রদান করে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডক্টর মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী ডক্টর মিজানুর রহমান গোমস্তাপুর ইউনিয়নের নসিবন্দীনগর গ্রামের দুস্থ ও অসহায় মোঃ মিজানুর রহমানকে একটি ভ্যান প্রদান করা হয়। শুক্রবার (২মে) সন্ধ্যায় ভ্যান প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী ডক্টর মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা আমীর ও বোয়ালিয়া ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইমামুল হুদা, উপজেলা নায়েবে আমীর ও গোমস্তাপুর ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম (আনোয়ার মাস্টার)। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিরুল মাস্টার, সাইফুল ইসলামসহ অন্যরা।