রহনপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা
রহনপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা
জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২১ এপ্রিল) বাদ মাগরিব রহনপুর রেল স্টেশন চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর জামায়াতে আমির ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু। বক্তব্য রাখেন, রহনপুর পৌর জামাতের সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যরা।