গোমস্তাপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গোমস্তাপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রস্তুতিমূলক সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শিক্ষক আঃ অহাব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম রানু প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত গৃহীত হয় এবং নববর্ষ উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।