শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ

WP Import ০৮ এপ্রিল ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৮ এপ্রিল ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও তৌহিদি ছাত্র-জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল।

এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর জামায়াতের আমির ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম ডাবলু, গোমস্তাপুর উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানসহ হাজার হাজার জামায়াত শিবিরের কর্মীসহ তৌহিদি ছাত্র জনতা। এদিকে, সারা বিশ্বের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে তাওহিদী জনতা। সোমবার (০৭ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলোনী মোড়ে পথসভার মাধ্যমে কর্মসুচি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, রহনপুর ইয়ুথ ফাউন্ডেশন আমিরুল মুমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজালাল,, হিজবুল্লাহ, পিয়াস, নাফিস, শুভ। এসময় উপস্থিত ছিলেন নাফিস, জুলকারসহ অন্যরা। বক্তারা বলেন, জাতিসংঘ মহাসচিব নিশ্চুপ থাকার জন্য তাকে ধিক্কার জানান এবং ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার আহবান জানান।