রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের শীতবস্ত্র বিতরণ
রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে শীতার্ত, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ফুটানীবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুস সোবুরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ আজিজুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ লাইলী বেগম, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রানাউল ইসলাম, মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন খাড়োবাটরা জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমান।