রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪৩ ॥ চাপা পড়েছে শতাধিক

WP Import ৩০ জুলাই ২০২৪ ০৬:১০ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ৩০ জুলাই ২০২৪ ০৬:১০ অপরাহ্ন

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪৩ ॥ চাপা পড়েছে শতাধিক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে শতাধিক মানুষ চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদিতে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে। রাজ্যের বনমন্ত্রী এ কে সম্মেলন মিডিয়াকর্মীদের জানান, পরিস্থিতি খুবই গুরুতর। সরকার থেকে সব সংস্থাকেই সেখানে উদ্ধারকাজে পাঠানো হয়েছে। যে এলাকায় ভূমিধস হয়েছে সেখানে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সেনবাহিনী সেখানে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ করছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিধসের ঘটনায় এখনো বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সর্বশেষ লোকসভা নির্বাচনে ওয়েনাড আসন থেকে জিতেছিলেন। তবে আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। ভূমিধসের ঘটনার পর রাহুল গান্ধী বলেছেন, তিনি সব দপ্তরের সঙ্গে সমন্বয়, একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের জন্য কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ত্রাণকাজে কোনো ধরনের সহায়তার দরকার হলে তা জানানোর জন্যও মুখ্যমন্ত্রীকে অনুরোধের কথা বলেছেন রাহুল গান্ধী।