শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুর থানার ওসি বদলী ॥৭ পুলিশ প্রত্যাহার

WP Import ০৪ নভেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৪ নভেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন

গোমস্তাপুর থানার ওসি বদলী ॥৭ পুলিশ প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসি কে বদলী করা হয়েছে। এঘটনায় ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলার পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ক্লোজকৃতরা হলো গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক। পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায়। এসময় আওয়ামীলীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।