শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলামের মৃত্যুতে বিএনপির শোক

WP Import ১০ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১০ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন

গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলামের মৃত্যুতে বিএনপির শোক

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (বিএসএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপরে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় (৭২) বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক মুঃ এনায়েত করিম তৌকিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘বাইরুল ইসলাম এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী মরহুম বাইরুল ইসলাম গোমস্তাপুর উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি ছিলেন পরহেজগার, সৎ, সজ্জন ও বিনয়ী মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১১ টায় পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু। শোকবার্তায় বাইরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।