গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোমস্তাপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল রাইহানের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তৌকি, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াজদানি জজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গনি হামিদ চৌধুরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন বিশ্বাস প্রমুখ। শেষে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি’র নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আব্দুল্লাহ আল রাইহান সভাপতি, মারজুক আহমেদ সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা হয়।