শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে জীবন বীমার মৃত্যু দাবি চেক বিতরণ

WP Import ২৭ ডিসেম্বর ২০২৩ ০৭:১২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৭ ডিসেম্বর ২০২৩ ০৭:১২ অপরাহ্ন

রহনপুরে জীবন বীমার মৃত্যু দাবি চেক বিতরণ

গোমস্তাপুরের রহনপুরে জীবন বীমা কর্পোরেশনের মৃত্যু দাবি চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এই সময় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখার ম্যানেজার মজিবুর রহমান, উন্নয়ন ম্যানেজার ফরহাদ হোসেন, উন্নয়ন অফিসার রেবেকা আখতার, নুরুল হক প্রমূখ। জীবন বীমা কর্পোরেশনের বীমা গ্রাহক গোলাম মোর্শেদ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন আক্কেলপুরে গ্রামে মৃত্যু বরণ করেন। ফলে মৃত্যু দাবির ২টি চেক (১ লক্ষ ৩০ হাজার ২শত ৪০ টাকা) তার নমিনি মোসাঃ লায়লা বেগমের হাতে তুলে দেয়া হয়।