শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জেলার গোমস্তাপুরে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন

জেলার গোমস্তাপুরে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের গোমস্তাপুর উপজেলার ভোটগ্রহনকারী কর্মকর্তাদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রহনপুর মহিলা কলেজ হলরুমে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যন্যার সভাপতিত্বে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার এ কে এম গালিভ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরি জোবায়ের আহাম্মদসহ অন্যরা। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে দ্বায়িত্ব পালনকারী ১ হাজার ৫৮৭ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অংশ নিচ্ছে।