বিজয় দিবস উপলক্ষে গোমস্তাপুরে প্রীতি ফুটবল ম্যাচ
বিজয় দিবস উপলক্ষে গোমস্তাপুরে প্রীতি ফুটবল ম্যাচ
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর আহম্মাদী বেগম(এবি) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে রহনপুর ফুটবল দল বনাম রহনপুর ক্রীড়া একাডেমির মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আফতাব হোসেন লালান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাসসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ। খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়ামোদীরা।