শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে সাংবাদিকদের সাথে সাংসদ জিয়াউর রহমান’র মতবিনিময়

WP Import ০৯ ডিসেম্বর ২০২৩ ০৭:১২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৯ ডিসেম্বর ২০২৩ ০৭:১২ অপরাহ্ন

রহনপুরে সাংবাদিকদের সাথে সাংসদ জিয়াউর রহমান’র মতবিনিময়

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মু. জিয়াউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক কল্যান তহবিল গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট এর সভাপতি আসাদুল্লাহ্ আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর এর সভাপতি আতিকুল ইসলাম আজম। নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল সাংবাদিক এসোসিয়েশন সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক জহির, সাংবাদিক সারওয়াল জাহান সুমন, আব্দুর রহমান মানিক, কাইসার রহমানি মানিকসহ সাংবাদিক কল্যান তহবিল এর সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল। মতবিনিময় সভায় এমপি জিয়াউর রহমান আসন্ন নির্বাচন উপলক্ষে সকল সাংবাদিকের সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন।