গোমস্তাপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
গোমস্তাপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগান সামনে রেখে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।