সোমবার, আগস্ট ১৭, ২০২৭

শিকা নিজেই উঠল শিকেয়! বিলুপ্ত প্রায় এ লোকশিল্প

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন
শিকা নিজেই উঠল শিকেয়! বিলুপ্ত প্রায় এ লোকশিল্প
শিকা নিজেই উঠল শিকেয়! বিলুপ্ত প্রায় এ লোকশিল্প

শিকা নিজেই উঠল শিকেয়! বিলুপ্ত প্রায় এ লোকশিল্প

গ্রামীণ এলাকায় শিকা এক প্রকার লোকশিল্প। মেয়েরা এ শিল্পের রূপকার। সাধারণত পাট দিয়ে এটি তৈরি করা হয় এবং এতে যখন বিভিন্ন রকম কারুকার্য করা হয়, তখন একে বলা হয় নকশি শিকা। বাংলাদেশের পল্লী অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই শিকার ব্যবহার ছিল। ঘরের আড়া বা সিলিং-এ শিকা বেঁধে তাতে খাদ্যদ্রব্যসহ সংসারের নানা জিনিসপত্র ঝুলিয়ে রাখার ব্যবস্থা ছিল। শিকা গৃহস্থালি কাজের জন্য নির্মিত হলেও তার মধ্যে শিল্পীর কারুচাতুর্য এবং সৌন্দর্যে চেতনারও প্রকাশ ঘটে। পুঁতি, কড়ি, মাটির গোলাকার ঢেলা ইত্যাদির সাহায্যে শিকায় নকশি করা হয়। এর গ্রন্থি বৈচিত্র্য ও অলঙ্করণ-প্রক্রিয়া একটি অভিনব ব্যাপার। এতে বিভিন্ন রকম গ্রন্থি ব্যবহার করা হয়, যেমন মাউরা গিরা, রসুন গিরা, পাগড়ি গিরা, দামান গিরা, টাহা (টাকা) গিরা, বড়শি গিরা, ঝুঁটি গিরা, সুপারি গিরা ইত্যাদি। এর সঙ্গে যেসব অলঙ্করণ যুক্ত হয় সেগুলি হচ্ছে সিকি, টাকা, হাতির কান, ডালিম ইত্যাদি। কোনো কোনো শিকায় অষ্টদলপদ্ম ও কদমফুলের অলঙ্করণও দৃষ্ট হয়। শিকা গ্রাম বাংলায় গ্রামীণ বধূদের নিপুণ হস্তশিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন। শিকার ছিল বহুমুখী ব্যবহার। পল্লী বধূরা শিকায় ঝুলিয়ে রাখতো সংসারের বিভিন্ন জিনিস। মাঝে মাঝে রঙিন শিকেয় ঘরের মাঝে নতুন হাঁড়ি ও অন্যান্য জিনিস সারি সারি ভাবে ঝুলিয়ে রাখতো। আজ সে শিকা সত্যিই শিকাই উঠে গেছে। বিলুপ্ত প্রায় এই লোকশিল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।