সোমবার, আগস্ট ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে পেশাজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে পেশাজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শহরের ‘ফুড ক্লাব’র তৃতীয় তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের প্রোপাইটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উন্নত করার লক্ষ্যে মক্কা-মদিনায় নিমগাছ লাগিয়েছিলেন। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশকে নিজের দেশ ও শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতেন। দেশনেত্রীর আদর্শ ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা। শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমানের পরিচালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।