শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৪ অপরাহ্ন

গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার উপজেলার রহনপুর পুরাতন পৌরসভা কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক শচীন দেব বর্মনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, গোমস্তাপুর উপজেলার সদস্য সচিব গৌতম রায়, সাবেক সভাপতি মনোতোষ চক্রবর্তী, সাধারন সম্পাদক ডালার কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যান্য সদস্যরা। সম্মেলন শেষে গোমস্তাপুর উপজেলা শাখার শচীন দেব বর্মনকে সভাপতি ও সুমন কুমার সাহাকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।