শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জের ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব ১১ এর ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী বেগমনগর এলাকার আব্দুর রহিম এর ছেলে মোঃ শফিকুল ইসলাম কাটু (৪৫)। র‌্যাবের প্রেসনোটে বৃহস্পতিবার বিকেলে জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁপাইনাববগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণকারী প্রধান আসামী মোঃ শফিকুল ইসলাম কাটু (৪৫) কে গ্রেফতার করে। উল্লেখ্য, ১২ আগস্ট ২০২৩ ইং তারিখ তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে বাড়িতে রেখে তাঁর মা নানার বাড়ি বেড়াতে যান। ওই সুযোগে বেগমনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম কাটু বাড়িতে ঢুকে শিশু কন্যাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষনের অভিযোগে শিশুর মা তাসলেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম কাটুর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।