শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৬:০৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৬:০৬ অপরাহ্ন
গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ২১ টাকার প্রকল্প

গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ফুয়ারাম ঘাট এ বাংগাবাড়ি ইউপি-দলদলি ইউপি ভায়া নির্মিত সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান। এ উপলক্ষে শনিবার বিকেলে বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেরুল ইসলাম। বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সচিব একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার আঃ মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রাংসহ অন্যরা। বরাদ্দকৃত ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ২১ টাকার প্রকল্পটি জেলা এলজিইডি বাস্তবায়ন করছে।