শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

WP Import ২৫ জুলাই ২০২৩ ০৬:৩৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৫ জুলাই ২০২৩ ০৬:৩৬ অপরাহ্ন
গোমস্তাপুরে সরকারি গাছ কাটার অভিযোগ
গোমস্তাপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামের একটি খাস পুকুরের আম গাছ কেটে ফেলেছে স্থানীয় গাছ খেকোরা। গত শুক্রবার ও শনিবার দুই দিন গাছগুলো কেটেছে ওই পুকুর পাড়ে বসবাস কারি দুর্বৃত্তরা। পুকুরটি মৌজা শিবনগর খতিয়ান নং ০১, দাগ নং ১৫০ পুকুর পাড়ের আম গাছ চারটি কেটে এক লক্ষ টাকায় বিক্রি করে বলেও জানা যায়।

এ বিষয়ে রাধানগর ইউনিয়ন ভুমি অফিসার ফজলুল করিম জানান, আমরা গাছ কাটার অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা দেখতে পাই এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করবেন।