শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ঈদুল ফিতর উপলক্ষে রহনপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

WP Import ২৬ এপ্রিল ২০২৩ ০৭:১৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৬ এপ্রিল ২০২৩ ০৭:১৪ অপরাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে রহনপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ঈদুল ফিতর উপলক্ষে রহনপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ঈদুল ফিতর উপলক্ষে রহনপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত কলোরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় রোববার বাদ মাগরিব থেকে রাত বারোটা পর্যন্ত এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান রহনপুর বড়বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান মতি, সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ফারুক হোসেন, রহনপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহিদ হাসান মুক্ত। মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান।