শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে জটিল রোগাক্রান্তদের মাঝে চেক বিতরণ

WP Import ২৭ মে ২০২৩ ০৬:০৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৭ মে ২০২৩ ০৬:০৪ অপরাহ্ন
গোমস্তাপুরে জটিল রোগাক্রান্তদের মাঝে চেক বিতরণ
গোমস্তাপুরে জটিল রোগাক্রান্তদের মাঝে চেক বিতরণ

গোমস্তাপুরে জটিল রোগাক্রান্তদের মাঝে চেক বিতরণ

গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে এক চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। উল্লেখ্য, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।