শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-২

WP Import ২১ জুলাই ২০২৩ ০৫:৪৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২১ জুলাই ২০২৩ ০৫:৪৮ অপরাহ্ন
গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-২
গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-২

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের দামপুরার শ্রী কৃষ্ণর সহধর্মিণী শ্রীমতি লহ্মী (৬৫)। আহতরা হলেন, শ্রী রিপন (৩০) ও শ্রীমতি ববিতা (১৮)। উভয়ের পিতা শ্রী কৃষ্ণ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজি যোগে গোমস্তাপুর রওনা দেয় নিহতের পরিবার। পথিমধ্যে শেরপুর এলাকায় সিএনজির অতিরিক্ত গতির কারণে কুকুরের সাথে ধাক্কা লেগে সিএনজি থেকে রাস্তার নিচে পড়ে যায় শ্রীমতি লক্ষী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে শ্রীমতি লক্ষী মৃত্যু বরন করেন। এ ছাড়া আহত ব্যক্তি শ্রী রিপন ও শ্রীমতি ববিতা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।