শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র এক কেজি হেরোইন উদ্ধার

WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৭ অপরাহ্ন
৫৯ বিজিবি’র এক কেজি হেরোইন উদ্ধার
৫৯ বিজিবি’র এক কেজি হেরোইন উদ্ধার

৫৯ বিজিবি’র এক কেজি হেরোইন উদ্ধার

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্বার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ১৭ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে বিভিন্ন সময়ে শিয়ালমারা সীমান্তে অত্র ব্যাটালিয়নের নায়েক মোঃ ইখতিয়ার উদ্দীন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ০১ কেজি হেরোইন আটক করতে সক্ষম হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। বলেও জানান অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।