শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৩ অপরাহ্ন
ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেধা পরীক্ষা ২০২৩ যাচাই কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। ভোলাহাট লেটেষ্ট ডিজিটাল সেন্টারের আয়োজনে ভোলাহাট এ্যাকটিভ মডেল একাডেমি স্কুলে বেলা ১১ টার দিকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে লেটেষ্ট ডিজিটাল সেন্টারের পরিচাল মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুরের বরেন্দ্র আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ সারোয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেটেষ্ট ডিজিটাল সেন্টারের প্রশিক্ষক মোঃ আনুয়ার হোসেন, মোঃ হাসান আলী, মেধাবী শিক্ষার্থী মোসাঃ সুরাইয়া ইসলামসহ অন্যরা।