শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায়-দুঃস্থ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সমাগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, মুসুর ডাল ১ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, ২ প্যাকেট সেমাই ও ২ প্যাকেট পাপড়। বুধবার বেলা ১১ টার সময় ম্যাক্স হসপিটালের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শল্লা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ম্যাক্স হসপিতালের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাক্স হসপিতালের পরিচালক ডাঃ নাদিম সরকার, ডাঃ আল-মামুন ও হসপিতালের ব্যবস্থাপক আব্দুর বারীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।