শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত

WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন
গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত
গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে ব্রি ধান-৭৫ আগাম জাতের ধানের প্রদর্শনী প্লটের ধান কর্তনের মাধ্যমে এবার জেলায় সর্বপ্রথম নবান্ন উৎসবের আয়োজন করা হয়। পরে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা উচ্চ বিদ্যালয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, ইউপি সদস্য ইমানুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ কবীর।