শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩২ অপরাহ্ন
রহনপুরে ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
রহনপুরে ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

রহনপুরে ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ রমজান, ১৫ এপ্রিল) রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। সন্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিক আহমেদ, গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন মন্ডল, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, আম ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাবউদ্দিন লালান, সাংবাদিক কল্যান তহবিল, নাচোল, গোমস্তাপুর ভোলাহাটের সভাপতি আসাদুল্লাহ আহমদ ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু। দোয়া পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের ইমাম মোঃ আনোয়ার হোসেন। প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এ ইফতার মাহফিল হয়।