শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

র‌্যাবের হাতে ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

WP Import ১৬ জুলাই ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৬ জুলাই ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন
র‌্যাবের হাতে ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার
র‌্যাবের হাতে ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

র‌্যাবের হাতে ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

আদালতে সাজাপ্রাপ্ত এবং মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সর্বমোট ৭টি মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার কাটাখালী রুপসীডাঙ্গার মোঃ জিবরাইল এর মোঃ আব্দুল মতিন (৩২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পর একটি অপারেশন দল ১৬ জুলাই রাত সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলামপুর তেতুলতলা এলাকা হতে রাজপাড়া থানার মামলা নং ২৮, তারিখ ১০/৭/১৭, ধারা দন্ডবিধি ২২৪, রাজশাহী জেলার সদর থানার মামলা নং ২১/০৫, জিআর নং ১৯৯/২৬, তারিখ ০২/০৮/২০২২, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং ১৭, তারিখ ১০/০৪/১৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) মোতাবেক ০১টিতে সাজাপ্রাপ্ত, ০২টি মাদক মামলার ওয়ারেন্ট সহ মোট ৭টি মামলার পলাতক আসামী মোঃ আব্দুল মতিন কে গ্রেফতার করে। আটককৃত আসামীকে রাজশাহী জেলার কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।