শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে জিয়াউর রহমান এমপির গণসংযোগ

WP Import ০৫ অক্টোবর ২০২৩ ০৭:০৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৫ অক্টোবর ২০২৩ ০৭:০৫ অপরাহ্ন
রহনপুরে জিয়াউর রহমান এমপির গণসংযোগ
রহনপুরে জিয়াউর রহমান এমপির গণসংযোগ

রহনপুরে জিয়াউর রহমান এমপির গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের-২ আসনের এমপি মু. জিয়াউর রহমান। এসময় বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জনগণের কাছে লিফলেট পৌঁছে দেন তিনি। তিনি জনসাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম জানান। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত উপ-নির্বাচনে বিজয়ী হয়ে তিনিও তার এলাকায় অল্প সময়েই ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন। ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের জন্য নিজের সবটুকু উজাড় করে দিবেন। বৃহস্পতিবার সকালে প্রচুর বৃস্টির মধ্যে সকাল ১০টায় রহনপুর বড় বাজার থেকে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে গণসংযোগে বের হন জিয়াউর রহমান এমপি। এরপর দুপুর পর্যন্ত চলে তাঁর গণসংযোগ। রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ এলাকায় তিনি জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা পৌঁছে দেন। এসময় তাঁর সাথে ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, ছাত্রলীগের নেতা শাহরিয়ার জামান আনসারী, এন্তাজুল হক, তাসরিফ আহমেদ, যুব মহিলা লীগের সৈয়দা কেয়া, সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তাসহ নেতা-কর্মীরা।